বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যা: সাত মিনিট আগের ভূমিকম্প ঘিরেই যত রহস্য ইউনিয়ন পরিষদ কক্ষে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬, নিখোঁজ কয়েক শ মানুষ বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৫ ব্র্যান্ডের ঘি-বাটার অয়েল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তির নথি কংগ্রেসে পাঠাল যুক্তরাষ্ট্র বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল ইরানের অর্থনীতি পঙ্গু করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত ওষুধের দাম নির্ধারণের আগে অংশীজনদের মত নেওয়ার দাবি বাপির লালমনিরহাটে সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে চাঁদপুরে ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১১:৪১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১১:৫৪:২৪ অপরাহ্ন
ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রবিবার (১২ জুলাই) জাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপাচার্য বলেন, "মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গণতন্ত্রের বিকাশ, সাংবিধানিক চর্চা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও সুদৃঢ় করার ক্ষেত্রে তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।"

তিনি আরো বলেন, "বিশেষ করে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সর্বোপরি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন।"

একজন সদালাপী ও সাদা মনের মানুষ হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক প্রজ্ঞা ও রাষ্ট্রচিন্তা সর্বমহলে সর্বদা সমাদৃত ও প্রশংসিত ছিল বলে মন্তব্য করেন উপাচার্য। তিনি বলেন, "তাঁর এই প্রয়াণ জাতীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিচক্ষণ নেতৃত্বকে হারালাম।"

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, মহান আল্লাহ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইউনিয়ন পরিষদ কক্ষে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কক্ষে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে