ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১১:৪১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১১:৫৪:২৪ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রবিবার (১২ জুলাই) জাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপাচার্য বলেন, "মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গণতন্ত্রের বিকাশ, সাংবিধানিক চর্চা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও সুদৃঢ় করার ক্ষেত্রে তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।"

তিনি আরো বলেন, "বিশেষ করে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সর্বোপরি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন।"

একজন সদালাপী ও সাদা মনের মানুষ হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক প্রজ্ঞা ও রাষ্ট্রচিন্তা সর্বমহলে সর্বদা সমাদৃত ও প্রশংসিত ছিল বলে মন্তব্য করেন উপাচার্য। তিনি বলেন, "তাঁর এই প্রয়াণ জাতীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিচক্ষণ নেতৃত্বকে হারালাম।"

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, মহান আল্লাহ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]