মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা

কোমে লাখো মানুষের অংশগ্রহণে খামেনির জানাজা সম্পন্ন

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১১:৫১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১১:৫১:২৪ পূর্বাহ্ন
কোমে লাখো মানুষের অংশগ্রহণে খামেনির জানাজা সম্পন্ন

ইরানের কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত এই জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 

মঙ্গলবার সকাল ৬টায় কোমের পবিত্র জামকারান মসজিদে আলী খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলির ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় বিপুলসংখ্যক সাধারণ মুসল্লির পাশাপাশি শীর্ষ ধর্মীয় পণ্ডিত, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
 

প্রেস টিভি জানিয়েছে, জানাজার জন্য আগের দিন বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ কোম শহরে আসতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। জানাজা শেষে জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমেহ (আ.)-এর মাজারের দিকে একটি বিশাল শোক র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

এর আগে, সোমবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে একটি বড় শোক র‍্যালির আয়োজন করা হয়েছিল। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ দুই দিন রাখা হয়। রোববার তেহরানে খামেনি ও তাঁর পরিবারের অন্য নিহত সদস্যদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।
 

কোম শহরে জানাজা ও শোক র‍্যালি শেষে বুধবার মরদেহ নেওয়া হবে ইরাকে। সেখানে নজফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির শেষ ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে