কোমে লাখো মানুষের অংশগ্রহণে খামেনির জানাজা সম্পন্ন

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১১:৫১:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১১:৫১:২৪ পূর্বাহ্ন

ইরানের কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত এই জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 

মঙ্গলবার সকাল ৬টায় কোমের পবিত্র জামকারান মসজিদে আলী খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলির ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় বিপুলসংখ্যক সাধারণ মুসল্লির পাশাপাশি শীর্ষ ধর্মীয় পণ্ডিত, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
 

প্রেস টিভি জানিয়েছে, জানাজার জন্য আগের দিন বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ কোম শহরে আসতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। জানাজা শেষে জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমেহ (আ.)-এর মাজারের দিকে একটি বিশাল শোক র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

এর আগে, সোমবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে একটি বড় শোক র‍্যালির আয়োজন করা হয়েছিল। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ দুই দিন রাখা হয়। রোববার তেহরানে খামেনি ও তাঁর পরিবারের অন্য নিহত সদস্যদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।
 

কোম শহরে জানাজা ও শোক র‍্যালি শেষে বুধবার মরদেহ নেওয়া হবে ইরাকে। সেখানে নজফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির শেষ ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]