শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

মিয়ামিতে কষ্টার্জিত জয়ের পর প্রতিপক্ষের আবদার মেটালেন হাসিমুখের মেসি

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১২:৩৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১২:৩৫:১৫ অপরাহ্ন
মিয়ামিতে কষ্টার্জিত জয়ের পর প্রতিপক্ষের আবদার মেটালেন হাসিমুখের মেসি

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে প্রতিপক্ষ কেপ ভার্দের খেলোয়াড়দের ছবি তোলা ও জার্সি পাওয়ার আবদার মিটিয়েছেন লিওনেল মেসি। মাঠের কঠিন প্রতিদ্বন্দ্বিতার পরও প্রতিপক্ষ খেলোয়াড়দের এমন হাসিমুখে সময় দেওয়ার বিষয়টি ফুটবল বিশ্বে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
 

মিয়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে আফ্রিকান দল কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে মেসির গোলে বিশ্বচ্যাম্পিয়নরা প্রথমে এগিয়ে গেলেও দুবার সমতায় ফিরে আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল কেপ ভার্দে।
 

তবে শেষ পর্যন্ত একটি সেট পিসের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ১২০ মিনিটের এই স্নায়ুক্ষয়ী লড়াই শেষে কেপ ভার্দের খেলোয়াড় ও কর্মকর্তারা মেসির জন্য মাঠের পাশেই অপেক্ষা করছিলেন।
 

ম্যাচ শেষে মেসির আনুষ্ঠানিক সাক্ষাৎকার পর্ব শেষ না হওয়া পর্যন্ত তারা ড্রেসিংরুমে ফিরে যাননি। পরে এই মহাতারকার সঙ্গে ছবি তোলার পাশাপাশি তার জার্সিও উপহার হিসেবে চেয়ে নেন তারা।
 

হাসিমুখেই প্রতিপক্ষের আবদার মেটান ১০ নম্বর জার্সিধারী এই তারকা। পরে মজা করে তিনি বলেন, ‘তারা আমার জার্সি থেকে শুরু করে সবকিছুই চেয়েছিল। অথচ মাঠের মধ্যে তারা আমাকে মেরেই তুলোধোনা করে ছেড়েছে, হা হা।’
 

ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনাও করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি জানান, কেপ ভার্দের ওপর তারা ঠিকমতো চাপ তৈরি করতে পারছিলেন না এবং রক্ষণভাগের খেলোয়াড়দের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল।
 

নিজেদের অগোছালো অবস্থার কথা স্বীকার করে মেসি বলেন, ‘ওরা সবসময় আমাদের চেয়ে একজন খেলোয়াড় বেশি পাচ্ছিল। এমনকি ওদের পায়ে বল না থাকলেও আমাদের রীতিমতো দৌড়ের ওপর রেখেছিল।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে