রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬ মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী

মাদকবিরোধী অভিযানে গিয়ে স্বর্ণ চুরি! গণপিটুনির শিকার দুই পুলিশ ও দুই সোর্স

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১০:৪০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১০:৪০:০৭ পূর্বাহ্ন
মাদকবিরোধী অভিযানে গিয়ে স্বর্ণ চুরি! গণপিটুনির শিকার দুই পুলিশ ও দুই সোর্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে অভিযান চালাতে গিয়ে স্বর্ণ চুরির অভিযোগে দুই পুলিশ সদস্য ও তাদের দুই সোর্সকে (তথ্যদাতা) গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। ডাকাত সন্দেহে তাদের আটকে রেখে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করা হয়।
 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকায় 'আইনজীবীর বাড়ি' হিসেবে পরিচিত একটি ভবনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল বাশার ও কনস্টেবল আরিফুল ইসলাম সাদা পোশাকে দুই সোর্সকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে মাদকবিরোধী অভিযানে যান।
 

তল্লাশির একপর্যায়ে কনস্টেবল আরিফুল আলমারির ড্রয়ার থেকে একটি স্বর্ণের চেইন নিজের পকেটে ঢুকিয়ে নেন। বিষয়টি বাড়ির লোকজনের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিদের পরিচয়পত্র দেখতে চান।
 

কিন্তু তারা পুলিশ সদস্য হয়েও কোনো পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। এতে সন্দেহ আরও তীব্র হলে বাড়ির নারী-পুরুষ ডাকাত বলে চিৎকার শুরু করেন।
 

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ওই চারজনকে ঘিরে ফেলে এবং আটকে রেখে গণপিটুনি দেয়। পরে জরুরি সেবা নম্বরে কল পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে অবরুদ্ধ চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
 

যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, সেই পরিবারের সদস্যদের বিস্তারিত জানার জন্য থানায় ডাকা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস

আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস