শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ

এআই ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:১৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:৩৬:৩৬ অপরাহ্ন
এআই ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত
ফিরোজ সরকার, দিনাজপুরঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রযুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের গবেষক ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণে এই আয়োজন গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
​​​​
​সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে এই কংগ্রেসের উদ্বোধনী পর্ব আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের ‘আইইইই (IEEE) হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
​‘ICBISET-2026’ শীর্ষক এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য ও বুয়েটের অধ্যাপক ড. এম. সোহেল রহমান।
 
​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা বলেন, আগামী দিনের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই প্রযুক্তি। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশি-বিদেশি গবেষকদের মাঝে জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
​তিনি আশা প্রকাশ করেন, এই কংগ্রেসে উঠে আসা গবেষণালব্ধ তথ্য স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
 
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইই হাবিপ্রবি শাখার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা। তিনি জানান, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে আরও বড় পরিসরে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
 
​উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির। এছাড়া সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামিল সুলতান ও সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
​আয়োজকরা জানান, দুই পর্বে বিভক্ত এই কংগ্রেসের দ্বিতীয় অংশটি সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ