বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কার্যকর হচ্ছে আগামীকাল থেকে ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: প্রধান আসামির যাবজ্জীবন ফুটবলের আড়ালে অন্য এক গল্প: কেপ ভার্দেতে মুসলিমদের নীরব উত্থান দুর্ঘটনায় দেরি হলেও এইচএসসি পরীক্ষায় বসার সুযোগ পাবেন শিক্ষার্থীরা ঋণখেলাপির দায়ে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী ফ্লপ, জার্মান অর্থনীতিবিদকে ফের নেইমারের খোঁচা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন গ্রেডে নিয়োগ অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না লিটনের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, নীলফামারীতে কাটেনি বন্যাতঙ্ক মায়ের মুখে লাথি মেরে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মাছের বদলে জালে উঠল ৮ ফুট লম্বা অজগর! সাধারণ মানুষের জন্য ইন্টারনেটের দাম কমাতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপ ব্যর্থতায় সরকারি তদন্ত চান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট, কোচের পদত্যাগ বিয়ের প্রতিশ্রুতি নিয়ে বিরোধ, প্রেমিকার ছুরিকাঘাতে যুবক খুন এআই ও চিপ শিল্পে বিশাল বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদনে যেসব ভুল করা যাবে না ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির জুলাই অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবের ফাঁসির রায় ৫ দিনের সফরে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

এআই ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:১৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:৩৬:৩৬ অপরাহ্ন
এআই ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত
ফিরোজ সরকার, দিনাজপুরঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রযুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের গবেষক ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণে এই আয়োজন গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
​​​​
​সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে এই কংগ্রেসের উদ্বোধনী পর্ব আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের ‘আইইইই (IEEE) হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
​‘ICBISET-2026’ শীর্ষক এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য ও বুয়েটের অধ্যাপক ড. এম. সোহেল রহমান।
 
​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা বলেন, আগামী দিনের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই প্রযুক্তি। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশি-বিদেশি গবেষকদের মাঝে জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
​তিনি আশা প্রকাশ করেন, এই কংগ্রেসে উঠে আসা গবেষণালব্ধ তথ্য স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
 
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইই হাবিপ্রবি শাখার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা। তিনি জানান, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে আরও বড় পরিসরে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
 
​উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির। এছাড়া সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামিল সুলতান ও সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
​আয়োজকরা জানান, দুই পর্বে বিভক্ত এই কংগ্রেসের দ্বিতীয় অংশটি সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআই ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত

এআই ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত