মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ফুটবলের আড়ালে অন্য এক গল্প: কেপ ভার্দেতে মুসলিমদের নীরব উত্থান

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৪:১৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৪:১৬:৪৮ অপরাহ্ন
ফুটবলের আড়ালে অন্য এক গল্প: কেপ ভার্দেতে মুসলিমদের নীরব উত্থান

বিশ্বকাপ ফুটবলের কল্যাণে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের নাম অনেকেরই জানা। তবে এই দ্বীপদেশটিতে এখন নীরবে বিকশিত হচ্ছে ইসলাম, যেখানে অভিবাসী মুসলিমরা দেশের অর্থনীতি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বড় ভূমিকা রাখছেন।
 

২০২১ সালের সবশেষ জাতীয় আদমশুমারি অনুযায়ী, পাঁচ লাখ মানুষের এই দেশে মুসলিমদের সংখ্যা আনুমানিক পাঁচ হাজার। অর্থাৎ, মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ এখন ইসলাম ধর্মাবলম্বী।
 

এসব মুসলিমের বেশিরভাগই মালি, সেনেগাল ও গিনি-বিসাউয়ের মতো পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসী। তাদের মূল বসবাস রাজধানী প্রাইয়া, বন্দরনগরী মিনদেলো এবং পর্যটন এলাকা সাল ও বোয়া ভিস্তা দ্বীপে।
 

সুন্নি মতাদর্শী এই মুসলিমরা মূলত খুচরা ব্যবসা, নির্মাণ খাত, পর্যটন, পরিবহন ও হস্তশিল্পের সঙ্গে জড়িত। পশ্চিম আফ্রিকার ঐতিহ্যবাহী সুফি ধারা, বিশেষ করে তিজানিয়া ও মুরিদ তরিকার প্রভাব তাদের দৈনন্দিন ধর্মীয় ও সামাজিক জীবনে স্পষ্টভাবে ফুটে ওঠে।
 

দেশটিতে ইসলামের ইতিহাস মূলত সাড়ে পাঁচশ বছরের পুরোনো। ১৪৬২ সালে পর্তুগিজরা এখানে উপনিবেশ গড়ার পর আটলান্টিক দাসবাণিজ্যের সূত্র ধরে এখানে মুসলিমদের প্রথম পদচিহ্ন পড়ে।
 

সেনেগাম্বিয়া ও আপার গিনি থেকে আসা ওলোফ, মানদিলকা ও ফুলানি আদিবাসীদের অনেকেই ছিলেন ইসলামি জ্ঞানে সমৃদ্ধ। কিন্তু পর্তুগিজদের ক্যাথলিক ধর্মের একচ্ছত্র আধিপত্য বিস্তারের কারণে অনেককে জোরপূর্বক খ্রিষ্টধর্মে দীক্ষিত করা হয় এবং প্রকাশ্যে ইসলাম পালনে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
 

দীর্ঘ এই ঔপনিবেশিক দমন-পীড়নের পরও ইসলামের শিকড় একেবারে মুছে যায়নি। স্থানীয় ক্রেওল ভাষা ও সংস্কৃতিতে আজও পশ্চিম আফ্রিকার মুসলিম রীতিনীতি ও ভাষার নীরব উপস্থিতি রয়েছে।
 

১৯৭৫ সালের ৫ জুলাই পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা পায় কেপ ভার্দে। এরপর নতুন সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হলে মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে ধর্মপালনের সুযোগ পান।
 

বাণিজ্য সম্প্রসারণ ও পর্যটনের বিস্তারের কারণে আশির দশক থেকে মুসলিম অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকে। ১৯৯০ সালে রাজধানী প্রাইয়ায় দেশের প্রথম সরকারি স্বীকৃতি পাওয়া মসজিদ গড়ে ওঠে, যা তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়।
 

পরবর্তীতে ২০১৪ সালে অন্তত ৫০০ সদস্যের ধর্মীয় সংগঠনকে আইনি স্বীকৃতি দেওয়ার আইন পাস হয়। এর ফলে কেপ ভার্দের মুসলিম সংগঠনগুলো আইনি মর্যাদা ও কর-সুবিধা লাভ করে নিজেদের ভিত্তি আরও মজবুত করেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ