মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও এইচএসসি পরীক্ষায় বসার সুযোগ পাবেন শিক্ষার্থীরা ঋণখেলাপির দায়ে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী ফ্লপ, জার্মান অর্থনীতিবিদকে ফের নেইমারের খোঁচা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন গ্রেডে নিয়োগ অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না লিটনের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, নীলফামারীতে কাটেনি বন্যাতঙ্ক মায়ের মুখে লাথি মেরে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মাছের বদলে জালে উঠল ৮ ফুট লম্বা অজগর! সাধারণ মানুষের জন্য ইন্টারনেটের দাম কমাতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপ ব্যর্থতায় সরকারি তদন্ত চান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট, কোচের পদত্যাগ বিয়ের প্রতিশ্রুতি নিয়ে বিরোধ, প্রেমিকার ছুরিকাঘাতে যুবক খুন এআই ও চিপ শিল্পে বিশাল বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদনে যেসব ভুল করা যাবে না ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির জুলাই অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবের ফাঁসির রায় ৫ দিনের সফরে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান প্রথমবারের মতো গ্রুপে তৃতীয় হয়েও নকআউটে ৮ দল, ভাগ্য খুলল যাদের টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলা: চার্জগঠন শুনানির নতুন তারিখ ১ সেপ্টেম্বর নকআউটের খুব কাছে গিয়েও ইরানের হৃদয়ভাঙা বিদায়

পাহাড়ে ফলের সমাহার: মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ১১:০২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ১১:০৪:২৯ পূর্বাহ্ন
পাহাড়ে ফলের সমাহার: মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: "করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০.৩০ টায় মহালছড়ি উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী। 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ  মনিরুজ্জামান  সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি, ডাঃ সুপর্ণা দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দীপক সেন, সভাপতি, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,  জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণের মাধ্যমে সারা বছর ফলের প্রাপ্যতা নিশ্চিত করতে সবাইকে ফল চাষে আরও আগ্রহী হতে হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ফল চাষে এগিয়ে আসার আহ্বান জানান।

মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, উন্নত জাতের ফলের চারা, কৃষি প্রযুক্তি এবং ফল সংরক্ষণ বিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের জন্য ফল চাষ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন গ্রেডে  নিয়োগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন গ্রেডে নিয়োগ