মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: "করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০.৩০ টায় মহালছড়ি উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি, ডাঃ সুপর্ণা দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দীপক সেন, সভাপতি, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণের মাধ্যমে সারা বছর ফলের প্রাপ্যতা নিশ্চিত করতে সবাইকে ফল চাষে আরও আগ্রহী হতে হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ফল চাষে এগিয়ে আসার আহ্বান জানান।
মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, উন্নত জাতের ফলের চারা, কৃষি প্রযুক্তি এবং ফল সংরক্ষণ বিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের জন্য ফল চাষ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।