সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, নীলফামারীতে কাটেনি বন্যাতঙ্ক

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০১:১৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০১:১৮:১৪ অপরাহ্ন
১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, নীলফামারীতে কাটেনি বন্যাতঙ্ক

উজানের পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে নীলফামারীর তিস্তা নদীতে পানি বাড়লেও বর্তমানে তা কমতে শুরু করেছে। তবে পানি কমলেও জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষগুলোর মাঝে এখনও স্বল্পমেয়াদি বন্যার আতঙ্ক বিরাজ করছে।
 

সোমবার (২৯ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী তিস্তার পানি কমার এই তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, ডালিয়া পয়েন্টে (খালিশাচাপানি বাইশপুকুর) তিস্তা নদীর পানি বর্তমানে বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।
 

পাউবো সূত্র জানায়, এর আগে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। টানা ১২ ঘণ্টা বিপৎসীমার ওপরে থাকার পর ধীরে ধীরে কমতে শুরু করে পানির স্তর।
 

ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, জলপাইগুড়ি ও দার্জিলিংসহ উজানে ভারি বৃষ্টিপাতের কারণে গজলডোবা ব্যারাজ হয়ে এই ঢল বাংলাদেশে প্রবেশ করছে। এর ফলে যেকোনো মুহূর্তে পানি বেড়ে নতুন করে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।
 

এদিকে নদীর পানি উপচে ইতোমধ্যে ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত ২০টি গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়ে পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার শত শত মানুষ।
 

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় তার এলাকার ঝাড়সিংহেশ্বর ও পূর্ব ছাতনাই গ্রামের প্রায় এক হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
 

একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তার ইউনিয়নের এক হাজার ৩৫০টি পরিবার এখন জলমগ্ন। উজান থেকে যেভাবে ঢল নামছে, তাতে সামনের দিনগুলোতে বড় বন্যার শঙ্কা রয়েছে।
 

এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর