রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

মায়ের মুখে লাথি মেরে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০১:১৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০১:১৬:৩৫ অপরাহ্ন
মায়ের মুখে লাথি মেরে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

সাতক্ষীরার শ্যামনগরে তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে জন্মদাত্রী মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অমানবিক এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
 

রোববার (২৮ জুন) সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই মায়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানা-পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

গ্রেপ্তার ওই শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার বাড়ি একই ইউনিয়নের কলবাড়ি গ্রামে।
 

পুলিশ জানায়, নির্যাতনের শিকার ৭২ বছর বয়সী ওই বৃদ্ধা মায়ের নাম আনোয়ারা বেগম।
 

আনোয়ারা বেগমের ছোট ছেলে আফতাবুজ্জামান জানান, একই বাড়িতে বসবাস করায় অভিযুক্ত মনিরুল ও তার স্ত্রী দীর্ঘদিন ধরেই মায়ের ওপর নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
 

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরুল তার মায়ের মুখে সজোরে লাথি মারলে একটি দাঁত ভেঙে যায়।
 

পরে পরিবারের অন্য সদস্যরা রক্তাক্ত ও আহত অবস্থায় আনোয়ারা বেগমকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 

এ ঘটনায় রোববার আনোয়ারা বেগম নিজে বাদী হয়ে ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ ফেরদৌসি ইসলাম ঝর্ণার বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দীন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

এদিকে, অভিযুক্ত শিক্ষকের এমন ঘৃণ্য কর্মকাণ্ডের কথা শুনেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল-মামুন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার