শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে বিক্ষোভ বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ঠিকাদারের উপহারকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা, প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় টিআইবি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগের বিশেষ সেমিনার অনুষ্ঠিত সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা নেতানিয়াহুর ঐক্যের আহ্বানকে ‘লজ্জাজনক’ বললেন আইজেনকোট ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, চট্টগ্রামে ‘বুলেট’ গ্রেফতার এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে: তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার করলেন বাংলাদেশি সাইফুল

এআই ও চিপ শিল্পে বিশাল বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৩১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৩১:০৪ অপরাহ্ন
এআই ও চিপ শিল্পে বিশাল বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের বৈশ্বিক নেতৃত্বে নিজেদের আধিপত্য ধরে রাখতে বিশাল মেগা-প্রকল্পের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই উদ্যোগের মাধ্যমে সিউলের বাইরের আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বৈষম্য কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার।
 

সোমবার (২৯ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ ঘোষণায় প্রেসিডেন্ট লি জে মিউং এই বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।
 

প্রেসিডেন্টের এই ঘোষণার সময় বিশ্বের অন্যতম শীর্ষ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্সের শীর্ষ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
 

ভাষণে প্রেসিডেন্ট লি জে মিউং বলেন, ‘অন্য যেকোনো দেশের চেয়ে দ্রুত আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মূল উপাদানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টার হলো আমাদের বড় ধরনের অগ্রযাত্রার তিনটি মূল ভিত্তি।’
 

এই মেগা-প্রকল্পের আওতায় আগামী কয়েক বছরে স্যামসাং ও এসকে হাইনিক্সসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানগুলো বিপুল অঙ্কের বিনিয়োগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
 

প্রেসিডেন্ট জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংজু এবং দক্ষিণ জিওলা প্রদেশও এই মেগা-প্রকল্পে ৫২০ ট্রিলিয়ন ওয়ন (প্রায় ৩৩৬ দশমিক ৭০ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে।
 

সামগ্রিক এই উদ্যোগের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন ও বিশাল একটি চিপ উৎপাদন কেন্দ্র বা ক্লাস্টার গড়ে তোলা হবে। মূলত ওই অঞ্চলের অব্যবহৃত বিপুল বিদ্যুৎ সম্পদকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে এই পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ ১ হাজার ট্রিলিয়ন ওয়ন বা ৬৫১ দশমিক ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ

বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ