শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআনের দৃষ্টিতে সুখের সংজ্ঞা কী? জরুরি সামরিক বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ

খামারিদের মাথায় দুধ ঢেলে ভিডিও ভাইরাল, সেই কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৬:০৩ পূর্বাহ্ন
খামারিদের মাথায় দুধ ঢেলে ভিডিও ভাইরাল, সেই কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

দুধে পানি মেশানোর অভিযোগ তুলে গরুর খামারিদের মাথায় দুধ ঢেলে জনসম্মুখে হেনস্তার দায়ে মাদারীপুরের রাজৈরে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম এনামুল বাঘা।
 

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর উপজেলার টেকেরহাটের পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তার এনামুল একই গ্রামের হারুন বাঘার ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ জুন দুপুরে খালিয়া এলাকা থেকে কয়েকজন প্রান্তিক খামারি টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে এসেছিলেন। সে সময় একটি ছোট ডিজিটাল ডিভাইস হাতে বাজারে হাজির হন এনামুল।
 

সেখানে তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থাপন করে ভেজাল দুধ শনাক্তের নামে কথিত অভিযান শুরু করেন। একপর্যায়ে গোকুল নামের এক বিক্রেতা ও এক নারীসহ তিন খামারির দুধে পানি মেশানো রয়েছে বলে দাবি করেন তিনি।
 

এরপরই শাস্তিস্বরূপ সবার সামনে দুই খামারির মাথায় দুধ ঢেলে দেন এই যুবক। একই সঙ্গে তাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন।
 

পরবর্তীতে ওই হেনস্তার ভিডিও এনামুল তার নিজের ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশ করেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে।
 

এ ঘটনায় সাধারণ মানুষ ও নেটিজেনরা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ তদন্তে নামে এবং তাকে গ্রেপ্তার করে।
 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খামারিদের হেনস্তা করার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর শুক্রবার আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
 

শনিবার (২৭ জুন) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স