খামারিদের মাথায় দুধ ঢেলে ভিডিও ভাইরাল, সেই কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৬:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৬:০৩ পূর্বাহ্ন

দুধে পানি মেশানোর অভিযোগ তুলে গরুর খামারিদের মাথায় দুধ ঢেলে জনসম্মুখে হেনস্তার দায়ে মাদারীপুরের রাজৈরে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম এনামুল বাঘা।
 

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর উপজেলার টেকেরহাটের পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তার এনামুল একই গ্রামের হারুন বাঘার ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ জুন দুপুরে খালিয়া এলাকা থেকে কয়েকজন প্রান্তিক খামারি টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে এসেছিলেন। সে সময় একটি ছোট ডিজিটাল ডিভাইস হাতে বাজারে হাজির হন এনামুল।
 

সেখানে তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থাপন করে ভেজাল দুধ শনাক্তের নামে কথিত অভিযান শুরু করেন। একপর্যায়ে গোকুল নামের এক বিক্রেতা ও এক নারীসহ তিন খামারির দুধে পানি মেশানো রয়েছে বলে দাবি করেন তিনি।
 

এরপরই শাস্তিস্বরূপ সবার সামনে দুই খামারির মাথায় দুধ ঢেলে দেন এই যুবক। একই সঙ্গে তাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন।
 

পরবর্তীতে ওই হেনস্তার ভিডিও এনামুল তার নিজের ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশ করেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে।
 

এ ঘটনায় সাধারণ মানুষ ও নেটিজেনরা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ তদন্তে নামে এবং তাকে গ্রেপ্তার করে।
 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খামারিদের হেনস্তা করার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর শুক্রবার আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
 

শনিবার (২৭ জুন) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]