শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনার কাজ চুক্তির পরপরই ফের সংঘাত: ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবের দাবি খামারিদের মাথায় দুধ ঢেলে ভিডিও ভাইরাল, সেই কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালে ছাড় নেই, আটকের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর কড়া নিরাপত্তার বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তর্জাতিক আদালতে তোলার দাবি মুন্সীগঞ্জে টানা ৪০ দিন মসজিদে গিয়ে বাইসাইকেল পেল ৩১ জন জার্মানিকে হারিয়ে ইতিহাস ইকুয়েডরের, আনন্দে দেশে ছুটি ঘোষণা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, উদ্ধারকাজে দুটি সামরিক বিমান পাঠাচ্ছে তুরস্ক সুন্দরবনে 'দুলাভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ২ অশালীন যাত্রাপালার সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই: সংস্কৃতিমন্ত্রী মিয়ানমার হয়ে বাংলাদেশ-চীন অর্থনৈতিক করিডর তৈরির প্রস্তাব বেইজিংয়ের দুই দেশ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা গচ্চা, হতাশায় প্রবাসীর আত্মহনন মৃত মুক্তিযোদ্ধাকে জীবিত দেখিয়ে সোনালী ব্যাংকে লাখ লাখ টাকা লোপাট! সরকারবিরোধী আন্দোলনে মদদ: ইরানে স্টারলিংক পাচারের চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের জন্য সুখবর: দেশে ‘টাকা হিসাব’ খোলার সুযোগ, মুনাফাসহ নেওয়া যাবে বিদেশে

কড়া নিরাপত্তার বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন
কড়া নিরাপত্তার বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। কঠোর নিরাপত্তাবেষ্টিত এই শহরে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 

শুক্রবার (২৬ জুন) বিকেলে ১০৯ তলা বিশিষ্ট ‘সিটিক টাওয়ারে’ এই দুর্ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গগনচুম্বী ওই ভবন থেকে বিমানের ধ্বংসাবশেষ নিচের দিকে খসে পড়ছে।
 

ভিডিওটিতে বিমানের লেজের একটি অংশ এবং ভবনের নিচে থাকা একটি ট্যাক্সিক্যাবের ভাঙা কাচও নজরে আসে।
 

ঘটনাস্থল থেকে সিএনএনের এক প্রতিবেদক জানান, দুর্ঘটনার পরপরই ভবনটির ভেতর থেকে লোকজনকে দ্রুত ও নিরাপদে বের করে আনা হয়। পরে তাদের ভবনের প্রবেশমুখে অবস্থান করতে দেখা যায়।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, বিপুলসংখ্যক পুলিশ সদস্য এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিমানের নিবন্ধন নম্বর (রেজিস্ট্রেশন কোড) বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি চীনে তৈরি ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা স্পোর্টস উড়োজাহাজ।
 

বিমানটির মালিকানা স্থানীয় একটি জেনারেল এভিয়েশন কোম্পানির বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ওই কোম্পানি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সিএনএন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনার কাজ

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনার কাজ