বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৫:৫৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৫:৫৩:১১ অপরাহ্ন
দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলন শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান থেকে একটি হাই-স্পিড বা বুলেট ট্রেনে করে তিনি সেখানে পৌঁছান। তাঁর এই সফরে সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
 
​বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর বেইজিং পৌঁছানোর তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এর আগে, এদিন সকাল ১০টায় দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডব্লিউইএফ-এর ‘গ্রীষ্মকালীন দাভোস’ শীর্ষক সম্মেলনে যোগ দেন তিনি।
 
​‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ নামের এই বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী।
 
​সম্মেলনটিতে বিশ্বের ৯০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। এদের মধ্যে রাজনীতি, ব্যবসা, একাডেমিয়া এবং গণমাধ্যম জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
 
​সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে দেশে নতুন বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে, তেমনি বিশ্বের অন্যান্য দেশের সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় সক্ষমতা বৃদ্ধি করাও সম্ভব হবে।
 
​উল্লেখ্য, চীনের এই গুরুত্বপূর্ণ সফরে অংশ নিতে গত ২২ জুন দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারণ আজ দিন-রাত সমান

যে কারণ আজ দিন-রাত সমান