শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান, তিন মরদেহের সন্ধান ইউটিউবের নেভিগেশন বারে নতুন নকশা, বিরক্ত ব্যবহারকারীরা ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন জামায়াত আমিরের গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল ‘শিশুরা বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মালিক’, খুলনায় প্রধানমন্ত্রী ফ্রান্সে ফের বিক্ষোভ-ধর্মঘট, ম্যাক্রোঁ সরকারের ওপর বাড়ছে চাপ বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ৪ ভারতীয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউপি নির্বাচন: নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পুলিশের হাত থেকে বাঁচতে সিলিংয়ে লুকিয়ে, শেষ রক্ষা হলো না মারুফের নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ ছাত্রদলের দুই পক্ষের বিরোধে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম

২০২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৫:০৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৫:০৭:২৩ অপরাহ্ন
২০২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা
​বিদ্যালয়ের পাঠ্যবইয়ে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা বাদ পড়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ২০২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রমে তাঁর এই সংগ্রামী ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
​বুধবার (২৪ জুন) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবি’র শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. এ কে এম মাসুদুল হক।
 
​তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সব ধরনের সম্পাদনার কাজ ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়ে গেছে। সময় স্বল্পতার কারণে আগামী বছরের বইয়ে এটি যুক্ত করা সম্ভব হয়নি।
 
​সম্প্রতি বিভিন্ন যোগাযোগমাধ্যম ও পোর্টালে ‘পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা থাকছে না’ মর্মে যে তথ্য ছড়িয়েছে, তা পুরোপুরি বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন এনসিটিবি’র এই কর্মকর্তা।
​বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে শহীদ ওসমান হাদির নাম ও বীরত্বগাথা অন্তর্ভুক্ত করা হবে।
 
​ঐতিহাসিক ও সাম্প্রতিক আন্দোলনের বীর শহীদ তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধর মতোই একই বিন্যাসে তাঁর জীবন ও আত্মত্যাগ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা

জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা