বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তির নথি কংগ্রেসে পাঠাল যুক্তরাষ্ট্র বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল ইরানের অর্থনীতি পঙ্গু করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত ওষুধের দাম নির্ধারণের আগে অংশীজনদের মত নেওয়ার দাবি বাপির লালমনিরহাটে সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে চাঁদপুরে ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী লীগ আমলে মাফিয়া শ্রেণির উত্থান হয়েছিল’: স্থানীয় সরকারমন্ত্রী মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ

অবশেষে যুক্তরাষ্ট্রে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে যাচ্ছেন ভোজিনহার মা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন
অবশেষে যুক্তরাষ্ট্রে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে যাচ্ছেন ভোজিনহার মা

ভিসা ও আর্থিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা। এর মধ্য দিয়ে গ্যালারিতে বসে ছেলের খেলা দেখার দীর্ঘদিনের আক্ষেপ ঘুচতে যাচ্ছে তার।
 

শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভোজিনহার মায়ের ভিসা পাওয়ার এই খবর নিশ্চিত করা হয়েছে।
 

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে চমক দেখায় কেপ ভার্দে। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ৭টি সেভ দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা।
 

তবে এমন ঐতিহাসিক অর্জনের পরও তার মনে বড় একটি আক্ষেপ থেকে গিয়েছিল। ম্যাচ শেষে তিনি গণমাধ্যমকে জানান, ভিসা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি।
 

ভোজিনহার ওই আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক সহানুভূতি তৈরি হয়। বিষয়টি নজরে আসার পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সরাসরি হস্তক্ষেপ করে।
 

জানা যায়, প্রাইয়ায় অবস্থিত মার্কিন ভিসা টিম আনা কান্দিদা এভোরার সঙ্গে নিজ থেকে যোগাযোগ করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করে। এরপরই তার যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়।
 

সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার মায়ামিতে অনুষ্ঠিতব্য কেপ ভার্দে ও উরুগুয়ের মধ্যকার ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সব ধরনের আইনি নিয়ম মেনেই তার ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।
 

এর আগে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে কেপ ভার্দের নাগরিকদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বড় অঙ্কের বন্ড জমা দেওয়ার নিয়ম ছিল। যদিও বিশ্বকাপের টিকিটধারীদের জন্য পরে সেই শর্ত কিছুটা শিথিল করা হয়।
 

তবুও বিশাল ভ্রমণ ব্যয়ের কারণে শুরুতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ভোজিনহার মা এভোরা। তবে এবার সব বাধা পেরিয়ে ছেলের জীবনের সবচেয়ে বড় মঞ্চের লড়াই সামনে থেকে উপভোগ করার সুযোগ পাচ্ছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তির নথি কংগ্রেসে পাঠাল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তির নথি কংগ্রেসে পাঠাল যুক্তরাষ্ট্র