বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে হেনস্তা: ৫ দিন পেরিয়ে গেলেও মামলা হয়নি

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন
ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে হেনস্তা: ৫ দিন পেরিয়ে গেলেও মামলা হয়নি

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা রেকর্ড করা হয়নি।
 

বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

গত শনিবার নাঈমের ভাই সাব্বির আলম নগরের খুলশী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ভূঁইয়া, কনস্টেবল রাসেল চৌধুরী এবং পুলিশের সোর্স সোহেল হোসেন সরকারকে অভিযুক্ত করা হয়।
 

তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরাসরি মামলা বা গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেবল এসআই শফিকুল ও কনস্টেবল রাসেলকে সাময়িক বরখাস্ত এবং তৎকালীন ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
 

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে অভিযুক্ত পুলিশ সোর্স সোহেলকে ২০২৪ সালের ৫ আগস্ট দামপাড়া পুলিশ লাইনসে হামলার একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
 

জানা যায়, গত শুক্রবার (১২ জুন) রাতে ঢাকা থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরেন নাঈম। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী গাড়িটি থামানো হয়।
 

পরিবারের অভিযোগ, সোনা চোরাচালানের ভিত্তিহীন সন্দেহে ডিবি পরিচয়ে তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এ সময় নিজের পরিচয় দিলেও এসআই শফিকুল, কনস্টেবল রাসেল ও সোর্স সোহেল তাকে প্রকাশ্যে মারধর করেন এবং জোরপূর্বক থানায় নিয়ে যান।
 

থানায় নিয়ে দীর্ঘক্ষণ হেনস্তা করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে ওই রাতেই ছাড়া পান এই জাতীয় ক্রিকেটার।
 

অভিযানের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন তৎকালীন খুলশী থানার ওসি আরিফুর রহমান। তিনি গণমাধ্যমের কাছে দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।
 

এ বিষয়ে সিএমপি কমিশনার ঘটনাটিকে পুলিশের ‘চরম অপেশাদার আচরণ’ হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে উপপুলিশ কমিশনার (পশ্চিম) আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 

এদিকে, গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নাঈম জানিয়েছেন, তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
 

গুরুতর এই ফৌজদারি অপরাধ হওয়া সত্ত্বেও অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ ও আইনি মহলেও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক