শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি?

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১২:৩৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১২:৩৪:২৩ অপরাহ্ন
পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি?

পতাকার রঙের সঙ্গে জাতীয় দলের জার্সির মিল থাকাটাই ক্রীড়া বিশ্বের সাধারণ নিয়ম। তবে কিছুটা ব্যতিক্রম দেখা যায় দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে। দেশটির জাতীয় পতাকায় ছয়টি রং থাকলেও জার্সিতে কেবল সবুজ ও হলুদ (বা সোনালি) রঙেরই আধিপত্য চোখে পড়ে।
 

শুক্রবার (১২ জুন) প্রকাশিত বিভিন্ন ক্রীড়া ইতিহাস ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে দক্ষিণ আফ্রিকার জার্সির এই ভিন্ন রঙের পেছনের অজানা ইতিহাস জানা যায়।
 

দক্ষিণ আফ্রিকার পতাকায় সবুজ ও হলুদের পাশাপাশি লাল, কালো, নীল এবং সাদা রং রয়েছে। কিন্তু খেলোয়াড়দের জার্সিতে কেন পতাকার সব রং থাকে না, তার কোনো আনুষ্ঠানিক বা সরকারি ব্যাখ্যা নেই।
 

তবে বিষয়টি নিয়ে ক্রীড়া মহলে একটি বেশ জনপ্রিয় তত্ত্ব প্রচলিত রয়েছে। যার সঙ্গে দেশটির ক্রীড়া ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে।
 

১৯০৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অলিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম পা রাখে দক্ষিণ আফ্রিকা। তখন দেশটির পুরো ভূখণ্ড নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের নিয়ন্ত্রণে বিভক্ত ছিল।
 

প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৯০৩ সালে একটি ব্রিটিশ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকার রাগবি দল। সেই ম্যাচেই প্রথম এই রঙের ব্যবহার শুরু হয়।
 

জানা যায়, সেদিনের ওই ম্যাচে আফ্রিকার খেলোয়াড়রা ‘ওল্ড ডায়োসেসানস’ নামের বিলুপ্ত হয়ে যাওয়া একটি ক্লাবের জার্সি পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই জার্সিটি ছিল মূলত সবুজ রঙের এবং তাতে সোনালি বা হলুদ রঙের কারুকাজ করা ছিল।
 

এরপর থেকেই মূলত এই সবুজ আর সোনালি রং দক্ষিণ আফ্রিকার ক্রীড়াঙ্গনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে অলিম্পিক গেমসসহ সব আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই এই রঙের পোশাকে হাজির হতে থাকেন প্রোটিয়া অ্যাথলিটরা।
 

১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা একীভূত হয় এবং ১৯৬১ সালে প্রজাতন্ত্রে পরিণত হওয়ার মাধ্যমে ইউরোপীয় প্রভাব থেকে চূড়ান্তভাবে স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতার পরও দেশটির পতাকায় দৃশ্যমান বড় কোনো পরিবর্তন আসেনি।
 

১৯২৮ সাল থেকে ব্যবহৃত পুরোনো পতাকাই তখন বহাল ছিল। ওই পতাকায় কমলা, সাদা ও নীল রঙের তিনটি বড় ডোরার পাশাপাশি সাদা অংশের ঠিক মাঝখানে নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের পতাকাও একসঙ্গে আঁকা ছিল।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা