সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল? জুলাই হত্যাযজ্ঞ: ৬৬ শতাংশেরই মৃত্যু সামরিক অস্ত্রের গুলিতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের পশ্চিম তীরে ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব বানাতে চান ট্রাম্প রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০ ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক পুলিশি নির্যাতনের প্রতিবাদ: ভারতজুড়ে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা বরিশালে ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠনের নেত্রীর আত্মহত্যা, কাঠগড়ায় স্বামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী বিনা মূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ড এর শ্রমবাজার জাবিপ্রবিতে ছাত্রশিবিরের আংশিক কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৯:৫৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৯:৫৪:৩৫ অপরাহ্ন
জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর তাকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্বজনেরা।
 

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বকশীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে ওই বৃদ্ধকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে থানা ও বিজিবি সূত্রে জানা গেছে।
 

জানা যায়, উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে।
 

বিএসএফের কথিত পুশইনের অপচেষ্টায় প্রায় ২৪ ঘণ্টা ধরে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছের নো-ম্যানস ল্যান্ডে চরম অসহায় অবস্থায় আটকে ছিলেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়।
 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি সদস্যরা তাকে শূন্যরেখা থেকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে আসেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শূন্যরেখায় আটকে থাকা ওই বৃদ্ধের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখেই পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করতে সক্ষম হন।
 

ষষ্ঠী চন্দ্রের ছোট ভাই ভবানি বর্মন জানান, গত দুই মাস ধরে ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। ভিডিওতে দেখে তাকে শনাক্ত করার পর ফিরে পাওয়ায় পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত।
 

উদ্ধার হওয়া বৃদ্ধের ভাগনে স্বপ্ননীল জানান, তার খালু মানসিকভাবে কিছুটা অসুস্থ। মাঝেমধ্যেই কাউকে না জানিয়ে তিনি এভাবে বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন তারা।
 

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেনের উপস্থিতিতে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা তাকে নিয়ে এরই মধ্যে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন