বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা

বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০১:৫৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০১:৫৮:৩৯ অপরাহ্ন
বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে
কুমিল্লার চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে রাফসান হোসেন হৃদয় নামে এক সিএনজি অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় কিশোর গ্যাং ও মাদক কারবারিরা তাকে নির্মমভাবে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
 
​বৃহস্পতিবার (১১ জুন) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন এ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
 
​নিহত রাফসান হোসেন হৃদয় উপজেলার শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্লাহ হেদুর ছেলে। ভাগ্যের নির্মম পরিহাসে ঠিক ২০ বছর আগে তার বাবাও একইভাবে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছিলেন।
 
​প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আটটার দিকে ধোড়করা বাজারে দুটি মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এক পক্ষ ফোন করে আরও কয়েকজনকে বাজারে ডেকে আনে।
​অজ্ঞাতনামা ওই যুবকরা বাজারে এসেই শাকতলা গ্রামের কয়েকজনকে পেয়ে মারধর শুরু করে। এ সময় একটি গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা হৃদয়কে রাজিব নামে এক যুবক বুকে গভীরভাবে ছুরিকাঘাত করে।
 
​গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
 
​হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকিব মাহমুদ মাহি জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বুকের ডান দিকে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।
​এদিকে নিহতের ভাই ফারুক হোসেন জানান, রোজগার কম হওয়ায় ঘটনার দিন সন্ধ্যায় চা খাওয়ার জন্য তার কাছ থেকে টাকা নিয়ে বের হয়েছিল হৃদয়। পরে তিনি জানতে পারেন, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে খুন করেছে।
 
​তবে শুধু মোটরসাইকেলের বিরোধ নয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় হৃদয়কে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের অনেকের।
 
​নিহতের স্বজনরা জানান, ২০০৬ সালে হৃদয়ের বাবা হেদায়েত উল্লাহকেও ছুরিকাঘাত ও ড্রিল মেশিন দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল দুর্বৃত্তরা। দীর্ঘ দুই দশক পর বাবার পরিণতিই বরণ করতে হলো ছেলেকে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন তারা।
 
​এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। অভিযুক্তরা কিশোর গ্যাং বা মাদকের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ