রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দত্তক নেওয়ার ১৫ বছর পর মেয়েকে অস্বীকার, আত্মপরিচয় সংকটে তরুণী

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০২:২৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০২:২৪:৪৩ অপরাহ্ন
দত্তক নেওয়ার ১৫ বছর পর মেয়েকে অস্বীকার, আত্মপরিচয় সংকটে তরুণী

রাজশাহীতে দত্তক নেওয়ার ১৫ বছর পর এক তরুণীকে অস্বীকার করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী চরম আত্মপরিচয় সংকটে পড়েছেন।
 

সোমবার (৮ জুন) ভুক্তভোগী তরুণী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
 

ভুক্তভোগী ওই তরুণীর নাম ক্লাউডিয়া চৌধুরী। জন্মের পর থেকেই ডা. শিপ্রা চৌধুরী ও প্রয়াত ডা. ওবায়দুর রহমান চৌধুরীকে নিজের মা-বাবা হিসেবে জেনে বড় হয়েছেন তিনি।
 

তবে গত বছরের ৭ জুন হঠাৎ করেই ক্লাউডিয়াকে জানানো হয়, তিনি ওই পরিবারের জন্মগত সন্তান নন। এরপরই এক কাপড়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
 

শুধু বাড়ি থেকে বের করে দেওয়াই নয়, কৌশলে জন্মনিবন্ধনসহ জেএসসি ও এসএসসির মতো গুরুত্বপূর্ণ কাগজপত্রে বাবা-মায়ের নামও বদলে ফেলা হয়েছে। এমনকি তার নামে হেবা দলিলে লিখে দেওয়া ৫ কাঠা জমিও ফেরত পেতে মামলা করা হয়েছে।
 

জানা গেছে, সম্পত্তির উত্তরাধিকার ও পারিবারিক দ্বন্দ্বের জেরে এমন অমানবিক ঘটনা ঘটেছে। হঠাৎ করে নিজের শেকড় ও পরিচয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্লাউডিয়া।
 

ভুক্তভোগী ক্লাউডিয়া জানান, জোরপূর্বক তাকে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করানো হয়েছে। পরিচয় বদলে যাওয়ায় কলেজে ভর্তি ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে গিয়ে তার শিক্ষাজীবনের একটি বছরও নষ্ট হয়েছে।
 

অনুসন্ধানে দেখা যায়, ২০২৩ সালের ৮ জানুয়ারি ডা. শিপ্রা চৌধুরী রাজশাহী সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে মেয়ের বাবা-মায়ের নাম পরিবর্তনের আবেদন করেন। ওইদিনই তৎকালীন কাউন্সিলর সেটির অনুমোদন দেন।
 

এর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যানের সনদপত্র ব্যবহার করে দ্রুততম সময়ে জন্মনিবন্ধন ও একাডেমিক সনদে ক্লাউডিয়ার জৈবিক পিতা-মাতা হিসেবে মো. বাবুল ও মোসা. টগরী বেগমের নাম যুক্ত করা হয়।
 

তবে মোসা. টগরী বেগম জানিয়েছেন, ক্লাউডিয়া তার গর্ভের সন্তান নন। তার নাম ব্যবহার করে ডা. শিপ্রা চৌধুরী মূলত প্রতারণার আশ্রয় নিয়েছেন।
 

অন্যদিকে, ক্লাউডিয়ার জৈবিক বাবা মো. বাবুল জানান, ২০০৮ সালে শিশুটিকে দত্তক নেওয়ার সময় তাকে দিয়ে একটি কাগজে সই করানো হয়েছিল, যেখানে তার আর কোনো দাবি থাকবে না বলে শর্ত ছিল। এখন হঠাৎ করে মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও, মেয়ে তাকে চেনে না বলে তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
 

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সচিব মো. আবুল কালাম আজাদ জানান, ২০০৮ সালে ডা. ওবায়দুর ও ডা. শিপ্রা নিজেদের সন্তান পরিচয়েই জন্মনিবন্ধন করিয়েছিলেন। তবে ২০২৩ সালে তারা দত্তক সন্তান দাবি করে নাম পরিবর্তনের আবেদন করলে তৎকালীন কাউন্সিলর তা অনুমোদন দেন।
 

সার্বিক বিষয়ে মন্তব্য জানতে ডা. শিপ্রা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। তবে তার পুত্রবধূ অস্ট্রেলিয়া থেকে ফোনে জানান, ডা. শিপ্রা মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।
 

এ প্রসঙ্গে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে নাম পরিবর্তন করা হয়েছে কি না তা তদন্ত সাপেক্ষ। তবে বিষয়টি মানবিকভাবে সমাধান হওয়া জরুরি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার