সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা? প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৬:০৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৬:০৮:৫১ অপরাহ্ন
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার উৎকর্ষ সাধন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি)। দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পত্রিকার সম্পাদকদের নিয়ে এই নতুন প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে।
 
​মঙ্গলবার (২ জুন) দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে আয়োজিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের এক বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
​নবগঠিত ১৩ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে প্রবীণ সাংবাদিক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
 
​এই কমিটির অন্য সদস্যরা হলেন—নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার এবং প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল।
 
​এছাড়া সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানব কণ্ঠ সম্পাদক শহীদুল ইসলামকেও কমিটিতে রাখা হয়েছে।
 
​কমিটির অপর তিন সদস্য হিসেবে রয়েছেন লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
 
​এদিনের প্রথম বৈঠকে সংগঠনটির একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নের ওপর জোর দেওয়া হয়। সেই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে দ্রুত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
 
​এছাড়াও খুব শিগগিরই দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের নিয়ে বড় পরিসরে একটি জাতীয় কনভেনশন আয়োজনের বিষয়েও বৈঠকে একমত হয়েছেন উপস্থিত সম্পাদকেরা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা?

শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা?