মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

ধ্বংসস্তূপের মাঝে আল-আকসায় ঈদুল আজহা, লেবানন সীমান্তে ঘরছাড়া লাখো মানুষ

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১২:২৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১২:২৩:০১ অপরাহ্ন
ধ্বংসস্তূপের মাঝে আল-আকসায় ঈদুল আজহা, লেবানন সীমান্তে ঘরছাড়া লাখো মানুষ

যুদ্ধ ও ধ্বংসস্তূপের মাঝেই অধিকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। অন্যদিকে, ইসরায়েলি হামলার আতঙ্কে দক্ষিণ লেবাননের সীমান্ত গ্রামগুলোতে লাখো বাস্তুচ্যুত মানুষের ঈদ কাটছে চরম শঙ্কা আর অনিশ্চয়তায়।
 

বুধবার (২৭ মে) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এসব খবর জানা গেছে।
 

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রথম দিনে ঢল নামে হাজারো মুসল্লির। নবী ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করে সেখানে পশু কোরবানি ও উৎসব পালন করেন তারা।
 

তবে এবারের ঈদ এমন এক সময়ে এসেছে, যখন গাজায় গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছে ইসরায়েল।
 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৮৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত দুই হাজার ৬৪৫ জন।
 

এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘ এই রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
 

অন্যদিকে, ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ প্রভাব পড়েছে দক্ষিণ লেবাননেও। একসময় সেখানে ঈদ মানেই ছিল পারিবারিক মিলনমেলা, অথচ এখন হাশবাইয়া জেলার আরকৌব অঞ্চলে কেবলই বাস্তুচ্যুতি আর স্বজন হারানোর হাহাকার।
 

লেবাননের শেবা, কফারহামাম ও মারজ আল-জুউর গ্রামের স্কুলগুলো এখন বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিরাপত্তা শঙ্কায় উৎসবের এই দিনেও নিজ বাড়িতে ফিরতে পারছেন না বহু মানুষ।
 

মারজ আল-জুউরের একটি আশ্রয়কেন্দ্রে থাকা নাসরিন আবদুল আল জানান, তারা আইন আরব গ্রাম থেকে এ পর্যন্ত তিনবার বাস্তুচ্যুত হয়েছেন। বারবার ঘরছাড়া হওয়ায় শিশুদের ওপর গভীর মানসিক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
 

এদিকে কফারহামাম গ্রামের ৬০ বছর বয়সী উম নাজিব ফারেস অবিরাম গোলাবর্ষণের মাঝেও নিজের বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, এখনকার ঈদ কেবলই প্রিয়জনদের অনুপস্থিতির এক বেদনার উৎসবে পরিণত হয়েছে।
 

কফারহামামের মেয়র মুআদ রাহাল জানান, চরম ঝুঁকির মধ্যেও গ্রামে প্রায় ১১০টি পরিবার রয়ে গেছে। তবে সীমান্ত অঞ্চলগুলোতে এখন এক অভূতপূর্ব সামাজিক শূন্যতা বিরাজ করছে।
 

এত শঙ্কার মাঝেও শেবা গ্রামের ৮৩ বছর বয়সী রাসমিয়া জঘবি ঈদের ঐতিহ্যবাহী খাবার তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার প্রার্থনা, দ্রুতই যেন সব পরিবার নিজেদের শেকড়ে ফিরতে পারে।
 

লেবানন সরকারের হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে দেশটিতে প্রায় তিন হাজার ২০০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১৬ লাখের বেশি মানুষ।
 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৭ এপ্রিল লেবাননে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী সেই চুক্তি তোয়াক্কা না করে নিয়মিত হামলা চালিয়েই যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়