মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান

ঈদের আগে চট্টগ্রাম আইসিডিতে রপ্তানি পণ্যের জট, বেড়েছে ভাড়া

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৪:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৪:৩৮:১৬ অপরাহ্ন
ঈদের আগে চট্টগ্রাম আইসিডিতে রপ্তানি পণ্যের জট, বেড়েছে ভাড়া

ঈদের টানা ছুটির আগে চট্টগ্রামের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোতে (আইসিডি) তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যের ব্যাপক চাপ তৈরি হয়েছে। ডিপোগুলোর অব্যবস্থাপনায় পণ্য খালাসে দীর্ঘ সময় লাগায় পণ্য পরিবহনের ভাড়াও দ্বিগুণের বেশি বেড়েছে।
 

মঙ্গলবার (২৬ মে) সরেজমিনে চট্টগ্রামের একাধিক বেসরকারি কনটেইনার ডিপো ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিবহন খাতের এমন ভোগান্তির চিত্র উঠে এসেছে।
 

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রামের ১৯টি বেসরকারি আইসিডির সবকটিতেই কাভার্ডভ্যানের দীর্ঘ সারি। পণ্য খালাসের জন্য কোনো গাড়ি তিন দিন, আবার কোনোটি চার দিন ধরে সিরিয়ালের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
 

ঈদের আগে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য আসায় এই ভয়াবহ জটের সৃষ্টি হয়েছে। তবে পরিবহন মালিকদের দাবি, ডিপোতে পর্যাপ্ত জায়গা না থাকায় পণ্য খালাসে ধীরগতি দেখা দিয়েছে এবং গাড়ি আটকে থাকছে।
 

ট্রাক ও কার্ভাডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ জানান, ডিপোতে আনলোড দ্রুত হলে ভাড়া বাড়ত না। একটি গাড়ি চার-পাঁচ দিন আটকে থাকায় বাজারে গাড়ির শূন্যতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভাড়ায়।
 

জানা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ঢাকা থেকে চট্টগ্রামে পণ্য পরিবহনের ভাড়া ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৫০ হাজার টাকায় গিয়ে ঠেকেছে। পোশাক শিল্প মালিকরা এর জন্য ডিপোর অব্যবস্থাপনা এবং ফ্রেইট ফরোয়ার্ডারদের সঙ্গে সমন্বয়ের অভাবকে দুষছেন।
 

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, ‘কাভার্ডভ্যানগুলো অফডকে গেলে সেখানে পর্যাপ্ত জায়গা থাকে না এবং ঠিকমতো পণ্য নামানো হয় না। গাড়ি আটকে কৃত্রিম সংকট তৈরি হলে চার-পাঁচ হাজার টাকার ভাড়ার বদলে ১৫-২০ হাজার টাকা দিতে হয়, যা উৎপাদনকারীদের জন্য বিশাল বোঝা।’
 

এদিকে পণ্য খালাসের ধীরগতির সুযোগে ডিপোর কর্মীরা গাড়িপ্রতি দেড় থেকে তিন হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন বলে চালকরা অভিযোগ করেছেন। পাশাপাশি সড়কে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা বাড়লেও প্রশাসন নির্বিকার বলে দাবি তাদের।
 

ভুক্তভোগী এক চালক জানান, ঢাকা থেকে গার্মেন্টস পণ্য নিয়ে আসার পর টাকা না দিলে গাড়ি ভেতরে ঢোকাতে দেওয়া হচ্ছে না। আরেক চালক বলেন, ‘পথে ২০০ টাকা চাঁদা না দিলে মারধর করা হয়, চালকদের জীবনের কোনো নিরাপত্তা নেই।’
 

বন্দরনগরীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন প্রায় ১০ হাজার কাভার্ডভ্যান চলাচল করলেও বর্তমানে প্রায় ৫ হাজার গাড়িই আইসিডিতে আটকা পড়েছে। স্বাভাবিক সময়ে ডিপোগুলোতে ৮ থেকে ১০ হাজার টিইইউএস রপ্তানি কনটেইনার থাকলেও এখন তা বেড়ে প্রায় ১৫ হাজার টিইইউএস ছাড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক

নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক