মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়ে, অতিথি জামায়াতের এমপি

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০১:২৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০১:২৯:৩৫ অপরাহ্ন
ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়ে, অতিথি জামায়াতের এমপি

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার মেয়ের সঙ্গে উপজেলা ছাত্রদল নেতার বিয়ে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভিন্ন মতাদর্শের এই বিয়েতে অতিথি হিসেবে যোগ দিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্যসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
 

গত বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের বগেরগাছি গ্রামে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও স্থানীয়দের মাধ্যমে চাঞ্চল্যকর এই তথ্য জানা গেছে।
 

স্থানীয় সূত্র জানায়, বগেরগাছি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে এই বিয়ে হয়। বর মারুফ বিল্লাহ কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক।
 

বিয়ের এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক মেরুকরণের এই সময়ে দুই ভিন্ন মেরুর পরিবারের এমন আত্মীয়তাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
 

অনেকেই বিষয়টিকে রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন।
 

বিয়ের অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উপস্থিতি এই আলোচনা আরও উসকে দিয়েছে।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ও ছবিতে দেখা যায়, কনেপক্ষ অর্থাৎ আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টু নিজ হাতে জামায়াতের ওই এমপিকে খাবার পরিবেশন করছেন।
 

সমালোচনার জবাবে বর ছাত্রদল নেতা মারুফ বিল্লাহ বলেন, অন্য দলের কারও মেয়েকে বিয়ে করা যাবে না, এমন কোনো নিয়ম সংবিধানে নেই। বিয়ে একটি সম্পূর্ণ সামাজিক বন্ধন। এটা নিয়ে যারা নেতিবাচক কথা ছড়াচ্ছে, তাদের মানসিকতাই নোংরা।
 

অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে সংসদ সদস্য মাওলানা আবু তালিব জানান, রাখালগাছি ইউনিয়নে তার নিজ গ্রাম। মূলত সামাজিক ও পারিবারিক সম্পর্কের টানেই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়