রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:৪১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:৪১:৫৩ অপরাহ্ন
সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে সারা দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে সরকার।
 

মঙ্গলবার (১৯ মে) নিজ দপ্তরে বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
 

সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদে ইতোমধ্যে ‘সিটি করপোরেশন সংশোধন আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন এই আইন অনুযায়ী এখন থেকে দলীয় প্রতীকের বদলে সাধারণ প্রতীকেই মেয়র ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 

প্রতিমন্ত্রী জানান, দেশের অন্য ১২টি সিটি করপোরেশনের সঙ্গে একযোগেই নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
 

নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সরকার চলতি অর্থবছরেই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। খুব শিগগিরই বগুড়া সিটি করপোরেশনের জন্যও প্রয়োজনীয় অর্থ ছাড় দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
 

আসন্ন নির্বাচনে বিরোধী দলগুলোর প্রস্তুতির বিষয়ে মীর শাহে আলম বলেন, যেহেতু ভোট দলীয় প্রতীকে হচ্ছে না, তাই সবাই নিরপেক্ষভাবেই এতে অংশ নেবে। অন্যান্য দলগুলোও নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
 

এ সময় নিজ দল বিএনপির প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আন্দোলন ও নির্বাচন—সবক্ষেত্রেই বিএনপির সাংগঠনিক প্রস্তুতি থাকে। তাই যেকোনো সময় ভোটে অংশ নিতে দলের তৃণমূলের নেতাকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার