বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

প্রস্তাব পেয়েও ওয়ানডেতে ফিরছেন না মুশফিকুর রহিম

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০১:৪৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:৪৯:১৪ অপরাহ্ন
প্রস্তাব পেয়েও ওয়ানডেতে ফিরছেন না মুশফিকুর রহিম

প্রস্তাব পেলেও অবসরের সিদ্ধান্ত ভেঙে আর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের আগের দিন এক সংবাদ সম্মেলনে নিজেই এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।
 

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিক। তবে সম্প্রতি গুঞ্জন ছড়ায়, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চাওয়ায় আবারও এই ফরম্যাটে ফিরতে পারেন তিনি।

এ বিষয়ে এতদিন চুপ থাকলেও আজ সিলেটে সাংবাদিকদের প্রশ্নের মুখে বিষয়টি পরিষ্কার করেন এই উইকেটকিপার ব্যাটার। প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, "অফার এলেও ওয়ানডেতে ফেরার আর কোনো পরিকল্পনা আমার নেই। আমার মনে হয়, আমাদের বর্তমান ওয়ানডে দলটি এখন খুবই ব্যালেন্সড।"
 

বর্তমানে দেশের হয়ে কেবল টেস্ট ক্রিকেটেই মাঠে নামছেন মুশফিক। তাই এক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের সংগ্রামটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারেন তিনি। মুমিনুল হক ও তাইজুল ইসলামের কথা আলাদাভাবে উল্লেখ করে তিনি বলেন, "গত দুই বছর ধরে আমি শুধু টেস্ট খেলছি, তাই ওদের কষ্টটা আমি বুঝি। ওদের মুখে হাসি দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এজন্য মুমিনুল-তাইজুলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই।"
 

এদিকে, এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বেশ আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটার। ঘরের মাঠে সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে আসরটি ভালোভাবে শেষ করতে চান তিনি। মুশফিক বলেন, "গতবারের চেয়ে এবারের টেস্ট সাইকেলে আমরা আরও ভালো অবস্থানে থেকে শেষ করতে চাই। ঘরের মাঠে যতটা সম্ভব বেশি পয়েন্ট তুলে নেওয়াই আমাদের লক্ষ্য।"


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন

নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন