প্রস্তাব পেয়েও ওয়ানডেতে ফিরছেন না মুশফিকুর রহিম

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০১:৪৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:৪৯:১৪ অপরাহ্ন

প্রস্তাব পেলেও অবসরের সিদ্ধান্ত ভেঙে আর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের আগের দিন এক সংবাদ সম্মেলনে নিজেই এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।
 

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিক। তবে সম্প্রতি গুঞ্জন ছড়ায়, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চাওয়ায় আবারও এই ফরম্যাটে ফিরতে পারেন তিনি।

এ বিষয়ে এতদিন চুপ থাকলেও আজ সিলেটে সাংবাদিকদের প্রশ্নের মুখে বিষয়টি পরিষ্কার করেন এই উইকেটকিপার ব্যাটার। প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, "অফার এলেও ওয়ানডেতে ফেরার আর কোনো পরিকল্পনা আমার নেই। আমার মনে হয়, আমাদের বর্তমান ওয়ানডে দলটি এখন খুবই ব্যালেন্সড।"
 

বর্তমানে দেশের হয়ে কেবল টেস্ট ক্রিকেটেই মাঠে নামছেন মুশফিক। তাই এক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের সংগ্রামটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারেন তিনি। মুমিনুল হক ও তাইজুল ইসলামের কথা আলাদাভাবে উল্লেখ করে তিনি বলেন, "গত দুই বছর ধরে আমি শুধু টেস্ট খেলছি, তাই ওদের কষ্টটা আমি বুঝি। ওদের মুখে হাসি দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এজন্য মুমিনুল-তাইজুলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই।"
 

এদিকে, এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বেশ আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটার। ঘরের মাঠে সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে আসরটি ভালোভাবে শেষ করতে চান তিনি। মুশফিক বলেন, "গতবারের চেয়ে এবারের টেস্ট সাইকেলে আমরা আরও ভালো অবস্থানে থেকে শেষ করতে চাই। ঘরের মাঠে যতটা সম্ভব বেশি পয়েন্ট তুলে নেওয়াই আমাদের লক্ষ্য।"

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]