শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৭:৫৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পলায়নকারী সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে আটক করতে পুলিশ সদর দপ্তর থেকে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শাহ আলম থানার একটি কক্ষ থেকে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলমকে থানার হাজতখানার পরিবর্তে অফিসারের কক্ষে রাখা হয়, যেখানে পুলিশ সদস্যদের অবহেলার কারণে তিনি পালাতে সক্ষম হন। উত্তরা পূর্ব থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহ জানান, শাহ আলমকে আটক করতে সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে এবং প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা মামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট তিনি উত্তরা পূর্ব থানায় দায়িত্ব গ্রহণ করেন। গত ৮ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার আগেই তিনি পালিয়ে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহ আলমের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা