মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল? জুলাই হত্যাযজ্ঞ: ৬৬ শতাংশেরই মৃত্যু সামরিক অস্ত্রের গুলিতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের পশ্চিম তীরে ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন

বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৭:৪৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৮:০০:২৮ অপরাহ্ন
বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি
বিনোদন জগতে প্রত্যাশা ছিলই, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ দর্শকদের মন জয় করে ঝড় তুলবে। কোনো বিশেষ উৎসব ছাড়াই এই চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে আয় করেছে প্রায় ১৭৫ কোটি টাকা।

মুক্তির এক সপ্তাহ পার না হতেই, ‘পুষ্পা টু’ এর সফলতা পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। চতুর্থ দিনে ভারতের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এটি গড়েছে নতুন রেকর্ড।

স্যাকনিল্ক-এর তথ্যানুযায়ী, সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত শুধুমাত্র ভারত থেকে সিনেমাটি আয় করেছে ৫২৯ কোটি টাকা। চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে মোট আয় ৬৩২ কোটি ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনে এর আয় বর্তমানে ৮০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।

রিপোর্ট অনুযায়ী, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ার থেকে ১০.৬৫ কোটি আয়ের মাধ্যমে যাত্রা শুরু করে ‘পুষ্পা টু’। প্রথম দিনেই এর কালেকশন ছিল ১৬৪.২৫ কোটি টাকা। এরপর শুক্রবার আয় হয় ৯৩.৮ কোটি এবং শনিবার তা বেড়ে দাঁড়ায় ১১৯.২৫ কোটিতে।

রোববার, অর্থাৎ চতুর্থ দিনে, সিনেমাটি সংগ্রহ করে ১৪১.৫০ কোটি টাকা। ফলে এক সপ্তাহের মধ্যেই শুধুমাত্র ভারতের বক্স অফিস থেকে আয় দাঁড়ায় ৫২৯.৫০ কোটিতে।

চলচ্চিত্রটিতে আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। অন্যদিকে, এসপি ভানুয়ার সিং শেখওয়াতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ফাহাদ ফাসিল। তার শক্তিশালী পারফরম্যান্স ‘পুষ্পা টু’তেও দর্শকদের মুগ্ধ করেছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার