শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৭:৪৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৮:০০:২৮ অপরাহ্ন
বিশ্বজুড়ে সাড়া ফেলছে ‘পুষ্পা টু’, আয় ছাড়ালো ৮০০ কোটি
বিনোদন জগতে প্রত্যাশা ছিলই, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ দর্শকদের মন জয় করে ঝড় তুলবে। কোনো বিশেষ উৎসব ছাড়াই এই চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে আয় করেছে প্রায় ১৭৫ কোটি টাকা।

মুক্তির এক সপ্তাহ পার না হতেই, ‘পুষ্পা টু’ এর সফলতা পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। চতুর্থ দিনে ভারতের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এটি গড়েছে নতুন রেকর্ড।

স্যাকনিল্ক-এর তথ্যানুযায়ী, সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত শুধুমাত্র ভারত থেকে সিনেমাটি আয় করেছে ৫২৯ কোটি টাকা। চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে মোট আয় ৬৩২ কোটি ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনে এর আয় বর্তমানে ৮০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।

রিপোর্ট অনুযায়ী, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ার থেকে ১০.৬৫ কোটি আয়ের মাধ্যমে যাত্রা শুরু করে ‘পুষ্পা টু’। প্রথম দিনেই এর কালেকশন ছিল ১৬৪.২৫ কোটি টাকা। এরপর শুক্রবার আয় হয় ৯৩.৮ কোটি এবং শনিবার তা বেড়ে দাঁড়ায় ১১৯.২৫ কোটিতে।

রোববার, অর্থাৎ চতুর্থ দিনে, সিনেমাটি সংগ্রহ করে ১৪১.৫০ কোটি টাকা। ফলে এক সপ্তাহের মধ্যেই শুধুমাত্র ভারতের বক্স অফিস থেকে আয় দাঁড়ায় ৫২৯.৫০ কোটিতে।

চলচ্চিত্রটিতে আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। অন্যদিকে, এসপি ভানুয়ার সিং শেখওয়াতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ফাহাদ ফাসিল। তার শক্তিশালী পারফরম্যান্স ‘পুষ্পা টু’তেও দর্শকদের মুগ্ধ করেছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা