শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

সরকারি সব চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৭:৫৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৮:১৫:০৮ অপরাহ্ন
সরকারি সব চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা
সব সরকারি চাকরির আবেদনে ফি সর্বোচ্চ ২০০ টাকায় নির্ধারণ করেছে সরকার। এর আওতায় বিসিএস, ব্যাংক ও অন্যান্য সরকারি এবং আধা-সরকারি নিয়োগ পরীক্ষার আবেদন ফি এই সীমায় আনতে অর্থ বিভাগের মাধ্যমে প্রজ্ঞাপন জারি হবে বলে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বুধবার সচিব কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সচিব বলেন, আগে বিসিএস পরীক্ষার জন্য আবেদন ফি ছিল ৭০০ টাকা। এটি কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কমিটি তা আরও কমিয়ে ২০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে এই নতুন ফি কার্যকর হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রেও একই ফি প্রযোজ্য হবে।

অর্থ বিভাগ থেকে একটি নির্দেশনা জারি হবে, যেখানে বলা হবে ব্যাংক, বীমা ও অন্যান্য সরকারি ও আধা-সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নেওয়া যাবে।

সচিব মোখলেস উর রহমান আরও বলেন, “কিছু প্রতিষ্ঠানে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত আবেদন ফি নেওয়া হয়। এটি সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। জনগণের জন্য সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হবে।”

এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা