মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

মধ্যম আয়ের ফাঁদে বাংলাদেশ

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৭:০৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৭:৪৩:১৬ অপরাহ্ন
মধ্যম আয়ের ফাঁদে বাংলাদেশ
বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশের ফাঁদে আটকে পড়েছে। দারিদ্র্য নিরসনে দেশের অগ্রগতির স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে সোমবার (২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে শ্বেতপত্র প্রকাশ করে এসব তথ্য উপস্থাপন করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

এর আগে, রোববার (১ ডিসেম্বর) কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়।

সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "বাংলাদেশ এলডিসি গ্রুপে থাকার মতো দেশ নয়। দেশের সক্ষমতা, স্থায়িত্ব ও দক্ষতা উন্নতমানের হলেও মধ্যম আয়ের ফাঁদ থেকে বের হতে অর্থনৈতিক এবং কাঠামোগত সংস্কারের প্রয়োজন। তবে এটি রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সম্ভব নয়।"

তিনি আরও উল্লেখ করেন, বিগত সময়ে দেশের অর্থনীতিতে চামচা পুঁজিবাদের স্থান নিয়েছে দুর্নীতির নীতিমালা।

কমিটির অন্যান্য সদস্যরা জানান, গত ১৫ বছরে দেশের মোট দুর্নীতির প্রায় ৬০ শতাংশ অর্থ বিদেশে পাচার হয়েছে। এই পাচার প্রক্রিয়া মূলত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সংগঠিত হয়েছে। সরকারি খরচের প্রায় ৪০ শতাংশই অপব্যবহারের শিকার।

তারা আরও জানান, জ্বালানি খাতে অভ্যন্তরীণ উৎসে বিনিয়োগের পরিবর্তে আমদানিনির্ভরতা বেড়েছে। একইসঙ্গে প্রযুক্তি খাতে দুর্নীতির মাধ্যমে দেশের উন্নয়নের পথ রুদ্ধ হয়েছে।

মেগা প্রকল্পের লুটপাটের বোঝা ভবিষ্যৎ প্রজন্ম বহন করতে বাধ্য হবে বলে মন্তব্য করেন কমিটির সদস্যরা। তারা বৈদেশিক ঋণের শর্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, সরকারের উচিত বৈদেশিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করা।

রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আয়কর সংগ্রহে জোর দেওয়ার পাশাপাশি কমিটি দেশের প্রশাসনিক ব্যবস্থায় কার্যকর সংস্কারের তাগিদ দেন। উপরের স্তরে অনিয়ম বন্ধে সব ধরনের হস্তক্ষেপের পথ রুদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়