G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

সাগরের ঢেউয়ে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:৫১:৩৮ অপরাহ্ন
সাগরের ঢেউয়ে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ
কক্সবাজারের টেকনাফে মাছ ধরার সময় সাগরে পড়ে হেলাল উদ্দিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌকার মালিক এনাম উল্লাহ।

নৌকা মালিক জানান, শনিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে শাহপরীর দ্বীপের কাছে মাছ ধরার সময় একটি শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় হেলাল উদ্দিন নৌকা থেকে সাগরে পড়ে যান। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করার চেষ্টা চালালেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, ঘটনাটি উপজেলা প্রশাসন এবং কোস্টগার্ডকে জানানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, "কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা