বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

ইহুদি ধর্মগুরুর হত্যাকারীদের ধরিয়ে দিল তুরস্ক

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৭:৫২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:১৪:১৬ অপরাহ্ন
ইহুদি ধর্মগুরুর হত্যাকারীদের ধরিয়ে দিল তুরস্ক
সংযুক্ত আরব আমিরাতে এক ইসরায়েলি নাগরিক হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে তুরস্ক। নিহত ব্যক্তি কোগান নামে পরিচিত, যিনি একজন ইহুদি ধর্মগুরু ছিলেন

গত সপ্তাহে আরব আমিরাতে তার মরদেহ পাওয়া যায়। জানা যায়, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তদন্তে উঠে এসেছে, উজবেকিস্তানের তিন নাগরিক এই ঘটনায় জড়িত। হত্যার পর তারা তুরস্কে পালিয়ে যান। পরে ইস্তাম্বুলে তাদের গ্রেপ্তার করে তুরস্ক আরব আমিরাতের কাছে হস্তান্তর করেছে।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্ককে ধন্যবাদ জানিয়ে বলেছে, "এই ঘটনার সঙ্গে জড়িতদের আটক ও হস্তান্তরে তুরস্ক আমাদের সহযোগিতা করেছে। তাদের এই পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।"

তদন্তকারীরা সন্দেহভাজনদের বিমানের সূত্র ধরে তাদের অবস্থান শনাক্ত করে। বিমানবন্দরে নামার পরই তারা গ্রেপ্তার হন। এই বিষয়ে আরব আমিরাত বিস্তারিত কিছু জানায়নি।

হত্যাকাণ্ডের শিকার কোগান দেশটিতে ইহুদি ধর্ম প্রচারে নিয়োজিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। ইসরায়েলের দাবি, তাকে কেবলমাত্র ইহুদি হওয়ায় হত্যা করা হয়েছে। ঘটনাটিকে তারা ‘ইহুদিবিদ্বেষ’ হিসেবে অভিহিত করেছে।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমিরাত। এরপর থেকে দেশটিতে ইসরায়েলি নাগরিকদের উপস্থিতি বৃদ্ধি পায়। তবে ফিলিস্তিনিরা এই সম্পর্ককে স্বাধীন ফিলিস্তিনের স্বার্থবিরোধী বলে মনে করে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী