মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের শিক্ষার্থীদের এক হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান ড্রাগনের ছায়ায় দক্ষিণ এশিয়া: চীনের প্রভাব, সুযোগ ও কৌশলগত ভারসাম্যের রাজনীতি চুয়েটের আবাসিক হলে খসে পড়ল চলন্ত সিলিং ফ্যানo গাইবান্ধায় শিবির নেতা খুন, যুবদল নেতা বহিষ্কার ৯২ বছরের আক্ষেপ ঘুচল, বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিসর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুলছাত্র ‘যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ’, গভীর উদ্বেগ ওবামার আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরেই নামবে রাতের আঁধার অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও কাতার লাইভ টিভিতে মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি গেল উপস্থাপিকার স্কয়ার গ্রুপে ‘অফিসার’ পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে ৫৪ বাংলাদেশির মৃত্যু নবম পে-স্কেল: জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা বাড়তি বেতন পাবেন কবে? আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, রামগঞ্জে মামলা শর্তসাপেক্ষে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান ওমানে সমুদ্রে গোসল করতে নেমে প্রবাসী বাংলাদেশির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য ট্রাম্পই মরিয়া ছিলেন: ইরানের সর্বোচ্চ নেতা

নির্বাচন নিয়ে তুরস্কের সঙ্গে জামায়াতের মতবিনিময়

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৮:৪৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:০৫:০২ অপরাহ্ন
নির্বাচন নিয়ে তুরস্কের সঙ্গে জামায়াতের মতবিনিময়
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে দলটির প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তাঁরা আসন্ন জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, “তুরস্ক মুসলিম বিশ্বের একটি অগ্রগামী দেশ। এটি ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি গণতান্ত্রিক আদর্শেও সমৃদ্ধ। আমাদের ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের সঙ্গে সাদৃশ্য রয়েছে।”

এছাড়াও, তিনি উল্লেখ করেন যে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে তুরস্ক আগ্রহ দেখিয়েছে।

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে তাঁরা আশাবাদী। ভবিষ্যতে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের শিক্ষার্থীদের এক হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বাংলাদেশের শিক্ষার্থীদের এক হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান