রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পাবনার বাজারে আলুর চড়া দাম, শীতকালীন সবজিতেও ঊর্ধ্বগতি

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৮:৫৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:৩৯:০৭ অপরাহ্ন
পাবনার বাজারে আলুর চড়া দাম, শীতকালীন সবজিতেও ঊর্ধ্বগতি
পাবনার বাজারে শীতকালীন সবজি এবং আলুর চড়া দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ ক্রমশ বাড়ছে। নতুন আলুর মূল্য হঠাৎ করেই ১০-২০ টাকা বেড়ে গিয়ে প্রতি কেজি ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে কয়েকদিন আগেও তা ছিল ৮০-৮৫ টাকা।

সবজি চাষে সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত পাবনায়, চলমান শীতকালেও বাজারে সবজির দাম বেশ বেশি। বড় বাজার ও লাইব্রেরি বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। মুলা প্রতি কেজি ৪০ টাকা, ফুলকপি ৭০-৮০ টাকা, শিম ৯০-১০০ টাকা এবং বেগুন ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০, শসা ৫০-৭০, পেঁপে ৪৫ এবং কাঁচা মরিচ ৯০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।

তবে পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি এসেছে। দেশি পেঁয়াজের দাম ১০-২০ টাকা কমে বর্তমানে প্রতি কেজি ১১০ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধি সংসার চালাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এক ক্রেতা, নাইমা জান্নাত, বলেন, "নিজেদের উৎপাদিত সবজি এত দামে কেনা লাগলে আর কী বলা যায়? সবকিছুতেই আগুন লেগেছে।"

অন্যদিকে চাকরিজীবী হাসান রহমান জানান, "গতকাল যে আলু ৮৫ টাকায় কিনেছি, আজ সেটাই ১০০ টাকা। মাসিক খরচ হিসাব করাও কঠিন হয়ে যাচ্ছে।"

বিক্রেতারা জানাচ্ছেন, অতিবৃষ্টির কারণে মাঠে জলাবদ্ধতা তৈরি হওয়ায় শীতকালীন সবজির আবাদ ব্যাহত হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ কম এবং দাম বেড়ে গেছে।
একজন বিক্রেতা বলেন, "সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দামের ওপর চাপ পড়েছে। তবে কৃষকদের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু পণ্যের মূল্যবৃদ্ধি স্বাভাবিক।"

অন্যদিকে, আমদানি করা আলুর সরবরাহ বৃদ্ধির কারণে দেশি আলুর স্থান সঙ্কুচিত হয়েছে বলে জানান আরেক বিক্রেতা। তিনি বলেন, "আমদানি করা আলুর দাপট বেশি, আর দেশি আলু কম আসায় দাম কমানোর সুযোগ নেই।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার