সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পুরোনো গাড়ির অন্ত্যেষ্টিক্রিয়ায় ২ হাজার অতিথি

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৮:৪৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:৩৮:৪০ অপরাহ্ন
পুরোনো গাড়ির অন্ত্যেষ্টিক্রিয়ায় ২ হাজার অতিথি
প্রতিদিনের ব্যবহার্য জিনিসের প্রতি এক ধরনের আবেগ তৈরি হয়। দীর্ঘদিন ব্যবহৃত একটি হাঁড়ি, রাস্তা, কিংবা গাড়ির প্রতি এমন মায়ার টান অস্বাভাবিক কিছু নয়। সম্প্রতি গুজরাটের আমরেলি জেলার পদরশিঙ্গা গ্রামের একটি পরিবার এই আবেগের এক অনন্য উদাহরণ স্থাপন করেছে।

তারা তাদের ১৮ বছরের পুরোনো এবং অকেজো হয়ে পড়া মারুতি সুজুকি ওয়াগন আর গাড়িটির জন্য একটি ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে। সাধারণত পুরোনো গাড়ি স্ক্র্যাপইয়ার্ডে পাঠানো হয়, যেখানে যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয় বা পুনর্ব্যবহার উপযোগী করা হয়। কিন্তু সঞ্জয় পোলারা ও তার পরিবার তাদের ‘লাকি’ গাড়িটিকে স্ক্র্যাপ না করে মাটির নিচে সমাহিত করার সিদ্ধান্ত নেয়।

গাড়িটি তাদের জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে বলে মনে করেন পরিবারটি। তাই এর বিদায়ে প্রায় ১,৫০০ অতিথি, ধর্মীয় নেতা এবং সন্ন্যাসীদের নিয়ে আয়োজন করে। গাড়িটির ছাদে গোলাপের পাপড়ি ও মালা দিয়ে সাজানো হয়। ১৫ ফুট গভীর গর্তে নামানোর আগে মন্ত্রোচ্চারণ ও গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে গ্রামবাসীসহ প্রায় দুই হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। তাদের আপ্যায়নে ছিল পূরি, চাপাতি, সবজি এবং লাড্ডুর আয়োজন। গাড়িটির প্রতি ভালোবাসা প্রকাশ করতে পরিবারের সদস্যরা ফুল দিয়ে সাজানো এই গাড়িকে সবুজ কাপড়ে ঢেকে শেষ বিদায় জানান।

সমাধি অনুষ্ঠানের জন্য গ্রামের মানুষের কাছে চার পৃষ্ঠার আমন্ত্রণপত্র পাঠানো হয়। আমন্ত্রণপত্রে লেখা ছিল, “২০০৬ সাল থেকে এই গাড়ি আমাদের পরিবারের অংশ ছিল। এর সৌভাগ্যে আমরা ধনী ও সম্মানিত হয়েছি। তাই এটি বিক্রি না করে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিতে চাই।”

তারা আরও জানিয়েছে, প্রতিবছর গাড়ির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে এবং একটি গাছ লাগানো হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই স্মৃতি ভুলে না যায়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার