শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন টানা ৪ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন থাই রাজকন্যা মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি? চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক বাজেটে দাম কমছে লিপস্টিক-ফেসওয়াশসহ ৭ প্রসাধন সামগ্রীর বিশ্বকাপে মাঠে নামার আগেই ইরানের কড়া হুঁশিয়ারি জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দেশি মদে লিটারপ্রতি ৫০০ টাকা কর বাড়বে বাজেটে জাবিপ্রবির অবকাঠামো উন্নয়নে দেড় হাজার কোটি টাক বরাদ্দের প্রস্তাব বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে হত্যা, পুশইন ও মাদক: নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলনে মিলল না কোনো সমাধান শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি মাত্র ৮ মাসেই পুরো কোরআন মুখস্থ করল কিশোর আল আমিন

'বিএনপির যারা ‘ফাঁকা মাঠ’ ভেবে খুশি হচ্ছেন তারা সাবধান হয়ে যান'

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৮:০৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:৩৮:০৭ অপরাহ্ন
'বিএনপির যারা ‘ফাঁকা মাঠ’ ভেবে খুশি হচ্ছেন তারা সাবধান হয়ে যান'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, যারা ভাবছেন সামনের নির্বাচন তাদের জন্য সহজ হবে, তারা ভুল ধারণা পোষণ করছেন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যাদের বিরুদ্ধে এখন ১০টি মামলা রয়েছে, সেই সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

‘রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা’ নিয়ে আলোচনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

তারেক রহমান বলেন, “দলের ৩১ দফার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরুন। তাদের কাছে যান এবং তাদের আস্থা অর্জন করুন। বিএনপির ভিত্তি জনগণের সমর্থনের ওপর। রাজনীতিতে টিকে থাকতে হলে জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পূর্ববর্তী স্বৈরাচার সরকার ফারাক্কা চুক্তি বাস্তবায়নে সাহস দেখায়নি। তারা ইচ্ছাকৃতভাবে ভারতকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিল।”

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে আন্তর্জাতিক পর্যায়ে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন

আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন