বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

১৪ বছর পর ভারতে আসছে মেসির আর্জেন্টিনা

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৯:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৯:৪৭:৫৮ অপরাহ্ন
১৪ বছর পর ভারতে আসছে মেসির আর্জেন্টিনা
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এক চমকপ্রদ ঘোষণা দিয়েছেন। ১৪ বছর পর কেরালায় প্রস্তুতি ম্যাচ খেলতে আসছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই দলে থাকবেন খোদ লিওনেল মেসিও। দ্য হিন্দু-র প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালে কেরালায় একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে কোচির ৬০ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে বলে পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আর্জেন্টিনা সরকারের এবং দেশটির ফুটবল সংস্থা এএফএর সঙ্গে আলোচনা হয়েছে।

ভি আবদুরাহিমান আরও বলেন, “আমরা স্পেনে গিয়ে এএফএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সবকিছু চূড়ান্ত করার জন্য এএফএর প্রতিনিধি দল শিগগিরই কেরালা পরিদর্শন করবে। একইসঙ্গে ফুটবল উন্নয়নে আর্জেন্টিনা কেরালায় একটি ফুটবল একাডেমি স্থাপনের বিষয়ে আগ্রহ দেখিয়েছে।”

ভারতের কেরালায় আর্জেন্টিনার ভক্তসংখ্যা বরাবরই উল্লেখযোগ্য। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের সময় এ অঞ্চলে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস সারা বিশ্বের নজর কেড়েছিল। ধারণা করা হচ্ছে, শুধু ভারত থেকেই নয়, আশপাশের দেশ থেকেও হাজারো ভক্ত এই ম্যাচ দেখার জন্য ভিড় করবেন।

এর আগে ২০১১ সালে মেসিদের ভারত সফরের স্মৃতি এখনও উজ্জ্বল। সেবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি ম্যাচে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। এবার আবারও মেসিদের দেখার সুযোগ পেতে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এদিকে, বাংলাদেশে আর্জেন্টিনা দলের আসার বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ পায়নি। তবে ২০১১ সালে আর্জেন্টিনা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয়লাভ করেছিল।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী