বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

সাবেক মন্ত্রী কামরুলকে সালাম দেওয়ায় ভাংচুর

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:৫১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৯:১০:১৪ অপরাহ্ন
সাবেক মন্ত্রী কামরুলকে সালাম দেওয়ায় ভাংচুর

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় তাকে সালাম জানানো এবং কুশল বিনিময়ের জেরে ঢাকা মহানগর আদালতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে আদালতের নাজির শাহ মো. মামুনের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি এবং কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিক্ষুব্ধ আইনজীবীরা এই ঘটনায় মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনকে অবহিত করেন। পরে বিচারক নাজির মামুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে, মারজিয়া হীরা নামের এক আইনজীবী ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, রিমান্ড শুনানির সময় আসামির ছেলে ডা. তানজির ইসলাম আদালতের ভেতরে অবস্থান করছিলেন, যা নাজির মামুনের সহযোগিতায় সম্ভব হয়েছে।

নাজির শাহ মো. মামুন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে কেবল সৌজন্যমূলক কুশল বিনিময় হয়েছে এবং তিনি আসামির পরিবারের কারো সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত নন।

দুপুরে নাজিরের অনুপস্থিতিতে তার কার্যালয়ে কিছু আইনজীবী ভাঙচুর চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কোতোয়ালি থানার ওসি রেজাউল করিম জানান, ভাঙচুরের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা মামলায় সোমবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার আদালতে হাজির করার পর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।


নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী