সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বই বেচতে গিয়ে জনতার হাতে ধরা, গাড়ি রেখে পালালেন মাদ্রাসা সুপার রংপুরে আকাশী-সাদার উন্মাদনা: ‘ব্রাজিল সমর্থকরা এলে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করা হবে’ জেনেভায় সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি, আয়োজক পাকিস্তান যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর খেলা শেষে ডালাসের গ্যালারি পরিষ্কার করলেন জাপানি দর্শকরা অক্সফোর্ডে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে কথা বললেন হাসনাত ও সাদিক আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড় প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা দুবাই পুলিশের হাতে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর: অবৈধদের বৈধ করার জোরালো দাবি প্রবাসীদের টিকটকে প্রেম: একসঙ্গে থাকার সিদ্ধান্তে কিশোরগঞ্জ থেকে সখিপুরে তরুণী ‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার রামিসা হত্যা: আসামিদের আপিল গ্রহণ, বিরতিহীন শুনানির আরজি রাষ্ট্রের বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার প্রতিশোধ নিতে প্রেমিকার বিয়ে ভাঙলেন যুবক, দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন

শেখ হাসিনার সাথে ফোনালাপ করা সেই যুবলীগ নেতা আটক

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ১০:১১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ১০:১৪:৫৫ অপরাহ্ন
শেখ হাসিনার সাথে ফোনালাপ করা সেই যুবলীগ নেতা আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বুলবুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে এবং তিনি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপের জন্য আলোচিত। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, যা মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ও তার গোপন যোগাযোগ সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

থানা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এরপর থেকে তারা আত্মগোপনে ছিলেন। পরে জাহাঙ্গীর আলম গোপনে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এবং সেই ফোনালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়।

অবশেষে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর ভোরে নওগাঁ জেলার মান্দায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হয়।

তবে, তার ফেসবুক অ্যাকাউন্টে ওই কথোপকথনের ক্লিপটি পাওয়া যায়নি।

এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলও শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। পুলিশ জানায়, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি বই বেচতে গিয়ে জনতার হাতে ধরা, গাড়ি রেখে পালালেন মাদ্রাসা সুপার

সরকারি বই বেচতে গিয়ে জনতার হাতে ধরা, গাড়ি রেখে পালালেন মাদ্রাসা সুপার