মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

শেখ হাসিনার সাথে ফোনালাপ করা সেই যুবলীগ নেতা আটক

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ১০:১১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ১০:১৪:৫৫ অপরাহ্ন
শেখ হাসিনার সাথে ফোনালাপ করা সেই যুবলীগ নেতা আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বুলবুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে এবং তিনি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপের জন্য আলোচিত। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, যা মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ও তার গোপন যোগাযোগ সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

থানা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এরপর থেকে তারা আত্মগোপনে ছিলেন। পরে জাহাঙ্গীর আলম গোপনে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এবং সেই ফোনালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়।

অবশেষে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর ভোরে নওগাঁ জেলার মান্দায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হয়।

তবে, তার ফেসবুক অ্যাকাউন্টে ওই কথোপকথনের ক্লিপটি পাওয়া যায়নি।

এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলও শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। পুলিশ জানায়, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়