মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

২ দিনের রিমান্ডে দেশ টিভির এমডি আরিফ হাসান

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৬:৩০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৬:৫৮:০৩ অপরাহ্ন
২ দিনের রিমান্ডে দেশ টিভির এমডি আরিফ হাসান রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে সজীব নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে সজীব নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) আদালতের বিচারক শাহীন রেজা এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আবেদনে বলা হয়, আরিফ হাসান রাজনৈতিক প্রভাবশালী একজন ব্যক্তিত্ব এবং সরকারি দলের অর্থায়নে ভূমিকা রাখেন।

আসামির পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন সম্পাদক সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন, তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে বিদেশে যাওয়ার প্রাক্কালে ইমিগ্রেশন পুলিশ আরিফ হাসানকে থামিয়ে দেয়, পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই উত্তরা এলাকায় একটি প্রতিবাদ কর্মসূচির সময় গুলিবিদ্ধ হন সজীব, এবং দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের পিতা বিমানবন্দর থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন।

আরিফ হাসান অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু