বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

আজীম কী ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ১১:০৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ১১:২৪:৩৩ অপরাহ্ন
আজীম কী ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ দস্য আনোয়ারুল আজীম আনার সম্পর্কে ‘স্বর্ণ চোরাচালানের’ অভিযোগ নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে তার জনপ্রিয়তার ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

২৩ মে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আনোয়ারুল আজীম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আনোয়ারুল আজীম আনার একজন জনপ্রিয় প্রতিনিধি ছিলেন। তিনি প্রতিনিয়ত মোটরসাইকেলে সারা এলাকা ঘুরে বেড়াতেন এবং তার এলাকাবাসীর মধ্যে শোকার্ত মানুষের হাহাকার রয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। যদি প্রমাণিত হয় যে আনোয়ারুল আজীম আনার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তবে দলীয় লোক হলেও তাকে ছাড় দেওয়া হবে না। আনোয়ারুল আজীমের জনপ্রিয়তা দেখে তাকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে যে তথ্য এসেছে, তা আগে কেন বাংলাদেশি সাংবাদিকদের অনুসন্ধানে আসেনি, সে প্রশ্নও তিনি তুলেছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, কো-চেয়ারম্যান হারুনুর রশীদ, এবং যুব ও ক্রীড়া সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব মাশরাফি বিন মোর্ত্তাজা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী