মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

ডলারের মূল্য উঠেছে ১২০ টাকায়

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৮:৪৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৮:৫৬:০৪ অপরাহ্ন
ডলারের মূল্য উঠেছে ১২০ টাকায়
আমদানির ঋণপত্র নিষ্পত্তি করতে ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাংকগুলো এখন প্রতি ডলারের জন্য ১২০ টাকার বেশি নিচ্ছে। ব্যাংকাররা বলছেন, তারা রেমিট্যান্স সংগ্রহ করেছেন ১১৯ টাকায়, যার ফলে আমদানিকারকদের কাছ থেকে ১২০ টাকার বেশি নিতে হচ্ছে। বেশ কয়েকটি ব্যাংকের ট্রেজারি প্রধান এই তথ্য প্রকাশ করেছেন।

তাদের বক্তব্য অনুসারে, ক্রলিং পেগ পদ্ধতি চালু করার পর নির্ধারিত রেটে ডলার পাওয়া যাচ্ছে না, ফলে তারা বাধ্য হয়ে উচ্চ মূল্যে ডলার কেনাবেচা করছেন। গত ৮ মে, কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময়ের জন্য ক্রলিং পেগ ব্যবস্থা চালু করে, যেখানে প্রতি ডলারের গড় বিনিময় হার নির্ধারণ করা হয় ১১৭ টাকা। তবে, এই ব্যবস্থার আগে ডলারের মূল্য ছিল ১১০ টাকা।

আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের শর্ত হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়। কিন্তু নির্ধারিত দামে ডলার সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ক্রলিং পেগ পদ্ধতির কাছাকাছি আন্তঃব্যাংকে ডলার কেনাবেচার তথ্য দেওয়া হলেও বাস্তবে এই মূল্যে ডলার পাওয়া যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল